Published in: নাগরিক, ডিসেম্বর ২, ২০১৭
আজ দুপুরে আনিসুল হকের মরদেহ ঢাকায় এসে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়রের বনানীর বাসায় তাঁর শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে যান। প্রধানমন্ত্রী প্রয়াত মেয়রের জন্য মোনাজাত করেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক সেরিব্রাল ভাসকুলাইটিস রোগে আক্রান্ত হয়ে গত ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে স্থানীয় সময় বিকাল ৪টা ২৩ মিনেটে মৃত্যুবরণ করেন। জনপ্রিয় এই মেয়রের মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে আসে ।

