কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ২০০ দোকান
Md Sheikh Sadi2024-04-21T08:56:32+00:00রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে রবিবার রাতের অগ্নিকাণ্ডে অন্তত ২০০ দোকান পুড়ে গেছে। জনতা টাওয়ারের পেছনের টিনশেডের এই দোতলা মার্কেটে পুড়ে যাওয়া এই দোকানগুলোর অধিকাংশই ছিল মসলার আড়ৎ।










