বক্তব্যের জন্য মেয়র আনিসের দুঃখ প্রকাশ
Md Sheikh Sadi2023-06-15T08:39:32+00:00‘বাড়ি বাড়ি গিয়ে মশা মারা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়’-এমন বক্তব্যের দেয়ার জন্য দু:খ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
‘বাড়ি বাড়ি গিয়ে মশা মারা সিটি কর্পোরেশনের পক্ষে সম্ভব নয়’-এমন বক্তব্যের দেয়ার জন্য দু:খ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় হিরো অনন্ত জলিল। গত ১ ডিসেম্বর তিনি ফেসবুকে লিখেছিলেন, আনিসুল হক চৌকশ উপস্থাপক, উদ্যমী ব্যবসায়ী, প্রজ্ঞাবান নেতা। প্রাণের শহর ঢাকাকে তিলোত্তমা করাই ছিল তার শেষ স্বপ্ন। প্রিয় নাগরিকদের অনন্ত অপেক্ষায় রেখে গেলেন। হৃদয়ের অতলগভীর থেকে শ্রদ্ধা তার প্রতি।
রাজধানী ঢাকা নিয়ে যে অভিযোগটা সবচেয়ে বেশি শোনা যেতো, তা হলো ফুটপাত দখল আর যত্রযত্র অবৈধ স্থাপনা। তবে গত দুই বছরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিত্র অনেকটাই বদলে গেছে। বেশিরভাগ ফুটপাত দখলমুক্ত হয়েছে। রাস্তাগুলি সম্প্রসারিত হয়েছে। নগরীর সৌন্দর্য বর্ধন করা হয়েছে। অবৈধ দখলে থাকা শত শত একর জমি উদ্ধার করা হয়েছে।
প্রতিশ্রুতি অনুযায়ী ঢাকা উত্তর সিটির প্রত্যেক ওয়ার্ডে-ওয়ার্ডে হলিডে মার্কেট নির্মাণের উদ্যেগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক।
মানুষ তার স্বপ্নের চেয়েও বড় হয়। আর স্বপ্নই পারে মানুষকে বদলে দিতে, তার চারপাশকে বদলে দিতে। প্রয়াত মেয়র আনিসুল হকের প্রথম প্রয়াণ বর্ষ পূরণের দিনে এ ভাবনাটিই বারবার মাথায় ঘুরছে। প্রধানমন্ত্রী কর্তৃক মেয়র প্রার্থী মনোনীত ও নির্দেশিত হওয়ার পরপরই তাঁর সঙ্গে যে কথোপকথন, তাতে আর যাই হোক, এই কথাগুলো `নগরপিতা` আনিসুল হক সম্বন্ধে ভাবব, তা মনে হয়নি।
‘চিকুনগুনিয়ার দায়ভার কোনোভাবে সিটি করপোরেশনের নয়। আর বাড়িতে বাড়িতে গিয়ে মশা মারা সম্ভব না। চিকুনগুনিয়া প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে’ বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি মেয়র আনিসুল হক।
রাস্তা ও ফুটপাথে অবৈধভাবে গড়ে ওঠা দোকান সরিয়ে নিতে এক সপ্তাহের সময় বেধে দিলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানীর একটি ক্লাবে, দোকান মালিক সমিতির নেতাদের সাথে মত বিনিময়ের সময় এ নির্দেশ দেন তিনি।
রাজধানী ঢাকার বর্তমান অবস্থান বিবেচনা করে আরও উন্নয়ন ও বাস উপযোগী করার কথা ভাবতে এবং ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পুরনো নিয়নবাতি বদলে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় বসছে এলইডি বাতি। চলতি ডিসেম্বর মাসেই জার্মানির ভালকান কোম্পানির অত্যাধুনিক এলইডি বাতি রাজধানীর গুলশান-বনানী-বারিধারা এলাকার সড়কে বসানো হবে। এসব এলাকার রাতের চিত্র যাবে পাল্টে।
পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবের শেষ হওয়ার পথে। বনানীর আর্মি স্টেডিয়ামে পঞ্চম ও সমাপনী দিনের শুরু হয় মঙ্গলবার (১ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায়।
© Copyright 2022 - 2026 All Rights Reserved AnnisulHuq.com | Designed & Developed by Techno Teams
