আনিসুল হকের স্বপ্ন পূরণে পার্ক থেকে ওরসের স্থাপনা উচ্ছেদ
Md Sheikh Sadi2023-01-04T07:31:49+00:00প্রয়াত মেয়র আনিসুল হকের সুবজ ঢাকার স্বপ্ন পূরণ করতে রাজধানীর ফার্মগেটের আনোয়ারা পার্ক মুক্ত করেছে সিটি কর্পোরেশন। চ্যানেল আইয়ে সংবাদ প্রচারের পর পার্ক থেকে কুতুববাগ দরবারের ওরসের জন্য বসানো সব স্থাপনা উচ্ছেদ করেছে তারা। পার্কের পরিবেশ রক্ষার এ উদ্যোগে সন্তুষ্ট স্থানীয়রাও।











