দুর্যোগে নিরাপদ আশ্রয় হতে পারে উন্মুক্ত স্থান: আনিসুল হক
Md Sheikh Sadi2025-02-25T04:14:45+00:00ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় রাজধানীর প্রতিটি এলাকায় উন্মুক্ত স্থান সংরক্ষণ এবং এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। তিনি বলেন, প্রতিটি এলাকায় উন্মুক্ত স্থান বা পাবলিক প্লেস থাকলে দুর্যোগকালে এগুলো নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করা সম্ভব হবে।











