আনিসুল হকের স্বপ্নের ঢাকা বিনির্মাণে হাল ধরবেন কে?
Md Sheikh Sadi2025-01-06T06:25:12+00:00দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে শূন্যতা দেখা দিয়েছে রাজধানীর উত্তর পাড়ায়। তার এ শূন্যতা পূরণে কে হচ্ছে ডিএনসিসি নতুন মেয়র? সরকারের শীর্ষ নীতিনির্ধারক জ্যেষ্ঠ একাধিক মন্ত্রী, সাংসদ, রাজনীতিবিদ থেকে সাধারণ নগরবাসীর মুখে এখন এমন প্রশ্ন ঘুরেছে।











