অবৈধ বিলবোর্ড, ব্যানার ফেস্টুন ও তোরণ না সরালে উচ্ছেদ
Md Sheikh Sadi2024-05-21T09:22:48+00:00সিটি কর্পোরেশনের অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও তোরণ নিজ দায়িত্বে দ্রুত সরিয়ে না নিলে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ‘ব্যাপক অভিযান’ চালিয়ে তা উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। একই সঙ্গে প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তির বাড়ি ও প্রতিষ্ঠানে গিয়ে ম্যাজিস্ট্রেট নিয়ে হানা দেয়া হবে ও তাদের বিরুদ্ধে জেল জরিমানা করা হবে বলে জানান মেয়র।






