আনিসুল হকের মতো ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে আ. লীগ
Md Sheikh Sadi2025-02-25T06:48:27+00:00ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে প্রয়াত মেয়র আনিসুল হকের মতো ক্লিন ইমেজের প্রার্থী খুঁজছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এই উপ-নির্বাচনে ক্লিন ইমেজের প্রার্থী দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে চায় দলটি। তবে, এখনও এ ব্যাপারে চূড়ান্ত আলোচনা হয়নি বলে জানিয়েছেন ক্ষমতাসীন দলটির নীতি-নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা।









