রাজধানীর পানি প্রবাহের সমস্ত পথ বন্ধ হওয়ায় জলাবদ্ধতা
Md Sheikh Sadi2024-05-21T09:46:18+00:00আগামী ২ বছরের মধ্যে রাজধানীর ৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যা নিরসন হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রথম মেয়র আনিসুল হক। তিনি বলেন, রাজধানীতে জমে থাকা পানি প্রবাহের সব পথ বন্ধ হওয়ার কারণেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। সোমবার বিকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কার্যালয়ের কনফারেন্স রুমে অয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।








