আরও ৩টি পার্ক করার ঘোষণা মেয়র আনিসুলের || শ্যামলীর শিশুমেলা অবৈধ দখলমুক্ত, সিলগালা
Md Sheikh Sadi2024-05-21T09:18:04+00:00প্রায় এক যুগ অবৈধ দখলে থাকার পর অবশেষে রাজধানীর শ্যামলীর বেসরকারী শিশু বিনোদন কেন্দ্র ‘শিশুমেলা’ দখলমুক্ত করে সিলগালা করে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। একই সঙ্গে নাগরিকদের সুবিধার্থে ডিএনসিসি এলাকার বনানী, মগবাজারের নয়াটোলা ও উত্তরায় নতুন আরও তিনটি আধুনিক পার্ক তৈরিরও ঘোষণা দিলেন সংস্থাটির মেয়র আনিসুল হক। শনিবার শিশুমেলার স্থানটি দখলমুক্ত করার সময় মেয়র এ ঘোষণা দেন।









