ঢাকায় বাসের দৈন্যদশা
Md Sheikh Sadi2023-06-19T09:40:15+00:00একটি শহরের পরিবহনের জন্য গণপরিবহন অপরিহার্য। কিন্তু স্বাধীনতার ৫২ বছর পরও দেশের গণপরিবহনের দিকে তাকালে মনে হবে কোনো যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে পালিয়ে এসে ঢাকা শহরে গা ঢাকা দিয়েছে বাসগুলো। বাসের রং চটে গিয়েছে, দুটি বাসের পরস্পর ঘর্ষণের ফলে মাঝখানে বেঁকে গেছে, জানালার সব কাচ নেই, ফ্যানের অবস্থা করুণ, বসার সিটের অবস্থা ছেড়ে দে মা কেঁদে বাঁচি, সাইলেন্সার দিয়ে কালো ধোঁয়া বের হচ্ছে।
Published in: ভোরের কাগজ, মে ২২, ২০২৩


