আইসিইউ থেকে বের করা হয়েছে মেয়র আনিসকে
Md Sheikh Sadi2023-01-25T08:53:47+00:00লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বের করা হয়েছে। গতকাল মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আনিসুল হককে ফিজিওথেরাপি দেওয়ার জন্য অন্য একটি হাসপাতালে নেওয়া হয়।









