মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ

2024-05-16T08:55:16+00:00

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আনিসুল হকের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ৩০ নভেম্বর লন্ডনের একটি হাসপাতালে মারা যান জনপ্রিয় এই মেয়র। দিনটিকে স্মরণ করে তার পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া চাওয়া হয়েছে।