গুলশানে তৈরি ২৯১ দোকান মালিকদের বুঝিয়ে দিলেন মেয়র
Md Sheikh Sadi2024-12-11T09:41:37+00:00প্রায় দেড় মাস পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মালিকানাধীন রাজধানীর গুলশান-১ এর ডিসিসি কাঁচা মার্কেটে পুড়ে যাওয়া দোকান মালিকদের মাঝে অস্থায়ীভাবে শেডে তৈরি করা ২৯১ দোকান বুঝিয়ে দিয়েছেন মেয়র আনিসুল হক। মেয়রের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দেড় মাস পর অস্থায়ীভাবে নতুন করে ব্যবসা শুরু করতে পারায় অনেকটাই খুশি বলে জানা গেছে।






