মেয়রের ক্ষমতার ঊর্ধ্বে গিয়ে কাজ করতেন
annisulhuqadmin2024-03-25T04:01:02+00:00আনিসুল হক মেয়র নির্বাচিত হওয়ার পর নগর উন্নয়নে করণীয় নির্ধারণে বসেছিলেন নগরবিদ, পরিকল্পনাবিদ ও স্থপতিদের সঙ্গে। জনগণের অগ্রাধিকার ভিত্তিতে উঠে আসা প্রকল্প ঘিরে চলছিল আলোচনা। সেই স্মৃতিচারণা করে নগর বিশ্লেষক স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, ‘ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন কর্মোদ্যমী মানুষ।










