মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ করার প্রতিশ্রুতি
Md Sheikh Sadi2024-05-21T10:37:51+00:00জীবনবাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীনকারী ঢাকায় বসবাসরত বীর মুক্তিযোদ্ধাদের বাড়ির হোল্ডিং ট্যাক্স মওকুফ করা ও ঢাকার বিভিন্ন সড়ক নামকরণের ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাদের পরবর্তী প্রজন্মকে সঙ্গে নিয়ে বাসযোগ্য নগরী হিসেবে ঢাকাকে গড়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।











