অসময়ের যাত্রী আনিসুল হক!
annisulhuqadmin2024-03-21T05:10:03+00:00তখন আমি অনেক ছোট। আজিমপুরে থাকি। এক-ই দেয়ালে দুই বিল্ডিংয়ে চাচা ও আমাদের বাস। ভালো কোনো টিভি প্রোগ্রাম হলে দুই পরিবার একসঙ্গে দেখি। হয় কাজিনরা আসে, নইলে আমরা যাই। দুটো প্রোগ্রাম খুব পছন্দ আমাদের। এক, আবদুল্লাহ আবু সায়ীদের ‘চতুরঙ্গ’, দুই আনিসুল হকের ‘অন্তরালে’।




