আরও ১২টি আধুনিক পাবলিক টয়লেট বানানো হবে: আনিসুল হক
Md Sheikh Sadi2025-01-08T06:49:56+00:00আগামী তিন মাসের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় আরও ১২টি আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আনিসুল হক। বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে ইসলামিয়া চক্ষু হাসপাতাল সংলগ্ন পার্কে দৃষ্টিনন্দন ম্যুরালসহ একটি আধুনিক পাবলিক টয়লেট উদ্বোধনকালে তিনি একথা জানান।











