রামপুরা খাল নিয়ে যে পরিকল্পনা ছিল মেয়র আনিসুল হকের
annisulhuqadmin2024-04-08T03:50:59+00:00রাজধানীর রামপুরা ব্রিজ থেকে ত্রিমোহনী নড়াই খালকে (রামপুরা) প্রাকৃতিক সৌন্দর্য্যের আধার হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হক। পুরো প্রকল্পটি অনেকটা হাতিরঝিলের আদলেই করার পরিকল্পনা ছিল তার। জীবদ্দশায় তিনি এই খালটি নিয়ে প্রাথমিক পরিকল্পনাও করেছিলেন।











