সি-শেল রেস্তোরাঁ পরিদর্শনে ডিএনসিসির মেয়র
Md Sheikh Sadi2023-01-18T04:45:02+00:00সোমবার ভোর রাতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উত্তরা ৪ নম্বর সেক্টরের সি-শেল চাইনিজ রেস্তোরাঁ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। সোমবার দুপুর দেড়টায় মেয়র ঘটনাস্থল পরিদর্শনে যান। এ সময় তিনি ফায়ার ব্রিগেড ও র্যাবের কর্মকর্তা এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।











