গাজীপুর থেকে তেজগাঁও সাতরাস্তা পর্যন্ত ২২ ইউ-লুপ হবে
Md Sheikh Sadi2024-05-20T10:05:23+00:00রাজধানীর যানজট কমাতে গাজীপুর থেকে মহাখালী হয়ে হাতিরঝিল সাতরাস্তা মোড় পর্যন্ত ২২ ইউ-লুপ স্থাপনের পরিকল্পনা হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। গাজীপুরের তেলিয়াপাড়া হতে ইউ-লুপগুলো তৈরির কাজ শুরু হয়ে তা প্রয়োজনে তেজগাঁওয়ের সাতরাস্তা পর্যন্ত করা হবে। তবে প্রয়োজনে কাওরানবাজার পর্যন্ত বৃদ্ধিরও পরিকল্পনা করছে ডিএনসিসি।









