রাজধানীর তেজগাঁও এলাকার ট্রাক স্ট্যান্ডে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে অবরুদ্ধ করে রেখেছে শ্রমিকরা। এর আগে দুপুরে তার উপর হামলা চালিয়েছে শ্রমিকরা। রোববার দুপুরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদরর্শীরা জানান, হামলার ঘটনার পর তেজগাঁওস্থ শ্রমিক ইউনিয়ন অফিসের চারপাশের রাস্তায় কন্টেইনার ও কাভার্ড ভ্যান দিয়ে মেয়র আনিসুলকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকরা সাতরাস্তা মোড়ে অবস্থান নিয়েছেন, ফলে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

এ ঘটনায় একজন গুলিবিদ্ধ ও বিডিনিউজের আলোকচিত্রী তানভীর আহমেদ সজীব আহত হয়েছেন। তাদের রাজধানীর শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মেয়র আনিসুল হক অক্ষত আছেন।

View Source PDF