আমাদের শিল্পীরা নিগৃহীত তাদের রয়্যালটি ও সম্মানী দেয়া হয় না -আনিসুল হক
Md Sheikh Sadi2023-01-03T11:25:08+00:00ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক বলেছেন, আমাদের শিল্পীরা অত্যন্ত নিগৃহীত। তারা তাদের রয়্যালটি ও সম্মানী পান না। গতকাল শনিবার দুপুরে রাজধানীর হোটেল ওয়েস্টিনের হলরুমে শিল্পীর পাশে ফাউন্ডেশন গঠন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। দেশের সব শ্রেণির শিল্পীদেরকে যে কোনো ধরনের সহায়তা করতে এ ফাউন্ডেশন গঠন করা হয়েছে।











