৩টি আধুনিক শৌচাগার উদ্বোধন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানীর মহাখালী, ফার্মগেট ও শ্যামলীতে ৩টি শৌচাগার উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার মেয়র আনিসুল হক এই ৩টি শৌচাগার উদ্বোধন করেন। মেয়র আনিসুল হক বলেন, প্রতিশ্রুতির আলোকে আজকে ৩টি শৌচাগার উদ্বোধন করা হয়েছে।

এ ছাড়া ১২টি নির্মাণাধীন রয়েছে। আশা করছি আগামী ৩ মাসের মধ্যে তা উদ্বোধন করা যাবে। এদিকে আরও শৌচাগার নির্মাণের ইচ্ছা রয়েছে বলে জানান মেয়র আনিসুল হক। তবে এ ক্ষেত্রে জমি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

জমির অভাবে চাইলেও সহজে শৌচাগার নির্মাণ করা যাচ্ছে না। এ ক্ষেত্রে জমি অধিগ্রহণ করে নির্মাণ করা হবে। আধুনিক এই শৌচাগারে নারী, পুরুষ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এখানে লকার, গোসল করার, হাত-পা ধোয়ার, খাবার পানি ইত্যাদির ব্যবস্থা আছে। এ ছাড়া শৌচাগারে ২৪ ঘণ্টা বিদ্যুৎ ও নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা আছে।

এদিকে শৌচাগারগুলোর পরিবেশ সুন্দর রাখার জন্য পরিচ্ছন্নতাকর্মী ও মহিলা কেয়ারটেকার থাকবে। এর আগে নগর স্বাস্থ্য রক্ষায় যথাযথভাবে শৌচাগার ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ওয়াসা ও ওয়াটার এইড বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। তারই আলোকে শৌচাগারগুলো নির্মাণ করা হয়েছে।

View Source PDF