25 01, 2023

ক্ষমা চেয়ে সময় প্রার্থনা মেয়র আনিসের

2023-01-25T10:35:58+00:00

জলাবদ্ধতা ও ভাঙাচোরা রাস্তার জন্য নগরবাসীর কাছে বিনম্র চিত্তে ক্ষমা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। বিগত ৩৫ বছরে সৃষ্ট এই সমস্যা সমাধানে সবার সহযোগিতা ও সময় চান মেয়র। গতকাল রোববার আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে ইয়ুথ ফোরাম আয়োজিত 'ইয়ুথ পার্লামেন্ট-২০১৫'র অধিবেশনে তিনি এসব কথা বলেন। সমকাল এ অধিবেশনের মিডিয়া পার্টনার ।

ক্ষমা চেয়ে সময় প্রার্থনা মেয়র আনিসের2023-01-25T10:35:58+00:00
25 01, 2023

ঢাকার গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো হবে

2023-01-25T10:32:21+00:00

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক জানিয়েছেন, রাজধানী ঢাকার গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। চালু করা হবে বাস ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি (বিএফএস)। গতকাল সোমবার রাজধানীর মহাখালীতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির বিশেষ সাধারণ সভায় তিনি এ কথা জানান।

ঢাকার গণপরিবহন ব্যবস্থা ঢেলে সাজানো হবে2023-01-25T10:32:21+00:00
25 01, 2023

প্রিয় মেয়রকে অশ্রুসিক্ত বিদায়

2023-01-25T10:26:22+00:00

এই তো সেদিন ঢাকার (উত্তর) মেয়র হলেন তিনি- স্বপ্ন দেখেছিলেন ঢাকা হবে কল্লোলিনী তিলোত্তমা। নগরবাসীও দেখেছিল সেই স্বপ্ন। মাত্র আড়াই বছরে এমন স্বপ্নযাত্রা সফল করা সম্ভব নয়। তবে তিনি যে তা করতে পারেন- তেমন নানা দৃষ্টান্ত আর উদ্যোগের মধ্য দিয়ে ঢাকাবাসীর প্রিয়তম নগরপিতা হয়ে উঠেছিলেন তিনি।

প্রিয় মেয়রকে অশ্রুসিক্ত বিদায়2023-01-25T10:26:22+00:00
25 01, 2023

বিলবোর্ড ব্যানার না সরালে উচ্ছেদ ও মামলা

2023-01-25T09:51:11+00:00

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা থেকে অনুমোদনহীন বিলবোর্ড, ব্যানার, সাইনবোর্ড দ্রুত সরিয়ে নেওয়া না হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে মামলা, জরিমানা, এমনকি ট্রেড লাইসেন্স বাতিলের মতো ব্যবস্থাও নেওয়া হবে।

বিলবোর্ড ব্যানার না সরালে উচ্ছেদ ও মামলা2023-01-25T09:51:11+00:00
25 01, 2023

বিজয়ী হলে পাশে থাকবো: আনিসুল

2023-01-25T09:45:21+00:00

মেয়র পদে বিজয়ী হলে ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক। বৃহস্পতিবার সকালে রাজধানীর আশকোনা হজ ক্যাম্প এলাকার মসজিদের ইমামদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

বিজয়ী হলে পাশে থাকবো: আনিসুল2023-01-25T09:45:21+00:00
25 01, 2023

গামকা অফিস সরাতে পদক্ষেপ নেবেন আনিসুল

2023-01-25T09:38:51+00:00

প্রবাসে গমনেচ্ছু শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার কেন্দ্রটিকে রাজধানীর গুলশান থেকে অন্য কোথাও স্থানান্তরের দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। তিনি বলেছেন, অবস্থাটা এমন দাঁড়িয়েছে, গামকা (জিসিসি অ্যাপরুভড মেডিকেল সেন্টারস অ্যাসোসিয়েশন) সিটি করপোরেশনের রাস্তাটাই দখল করে ফেলেছে।

গামকা অফিস সরাতে পদক্ষেপ নেবেন আনিসুল2023-01-25T09:38:51+00:00
25 01, 2023

আনিসুল হককে ভালোবাসায় স্মরণ সংস্কৃতিজনের

2023-01-25T09:32:21+00:00

ব্যবসায়ী থেকে টেলিভিশন উপস্থাপক, সেখান থেকে রাজনীতিবিদ, রাজধানীর একাংশের নগরপিতা- এত সব পরিচয়ের বাইরেও প্রয়াত মেয়র আনিসুল হক ছিলেন একজন সংস্কৃতিজন। সুন্দরের কথা বলে যাওয়া সজ্জন এই মানুষটিকে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে স্মরণ করলেন দেশের অগ্রগণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

আনিসুল হককে ভালোবাসায় স্মরণ সংস্কৃতিজনের2023-01-25T09:32:21+00:00
25 01, 2023

রাজউক নিয়ে ক্ষুব্ধ মেয়র ও কাউন্সিলররা

2023-01-25T09:19:53+00:00

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনিয়ম, দুর্নীতি ও অবহেলার কারণে আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়র, কাউন্সিলর ও বিশিষ্ট ব্যক্তিরা। তারা বলেছেন, রাজউক সঠিকভাবে দায়িত্ব পালন করলে আজ ঢাকা শহরের এমন অবস্থা হতো না। এ সময় রাজউক চেয়ারম্যান জয়নাল আবেদিন ভূঁইয়া এবং গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনও উপস্থিত ছিলেন। তারা রাজউকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ স্বীকারও করে নেন।

রাজউক নিয়ে ক্ষুব্ধ মেয়র ও কাউন্সিলররা2023-01-25T09:19:53+00:00
25 01, 2023

আনিসুল হকের কাছে ভোটারদের খোলা চিঠি

2023-01-25T09:03:34+00:00

সাদা কাপড়ে ঢাকাকে নিয়ে স্বপ্নের কথা তুলে ধরেছেন ঢাকা উত্তরের ভোটাররা। আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নবগঠিত ঢাকা নাগরিক সমাজের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সামনে 'কেমন ঢাকা চাই' শিরোনামে উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হকের কাছে খোলা চিঠি লেখার অভিনব আয়োজনে সমবেত হয়েছিলেন হাজারো ভোটার।

আনিসুল হকের কাছে ভোটারদের খোলা চিঠি2023-01-25T09:03:34+00:00
25 01, 2023

আইসিইউ থেকে বের করা হয়েছে মেয়র আনিসকে

2023-01-25T08:53:47+00:00

লন্ডনের হাসপাতালে চিকিৎসাধীন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে বের করা হয়েছে। গতকাল মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় দুপুর ১২টার দিকে আনিসুল হককে ফিজিওথেরাপি দেওয়ার জন্য অন্য একটি হাসপাতালে নেওয়া হয়।

আইসিইউ থেকে বের করা হয়েছে মেয়র আনিসকে2023-01-25T08:53:47+00:00
Go to Top