স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন মেয়র আনিস
Md Sheikh Sadi2023-01-10T06:17:57+00:00মস্তিষ্কের জটিল রোগে আক্রান্ত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের কৃত্রিম শ্বাসযন্ত্র খুলে নেওয়া হয়েছে। তিনি এখন প্রাকৃতিকভাবেই শ্বাস নিতে পারছেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় চিকিৎসকেরা তাঁকে এখনো ঘুম পাড়িয়ে রাখছেন।











