ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের রোগমুক্তি কামনায় চাঁদপুর শহরের তালতলা এলাকায় পাটওয়ারী বাড়ি জামে মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজের পর দোয়া ও মোনাজাত করা হয়েছে। লন্ডনে অবস্থানরত ঢাকা উত্তর সিটি করপোরেশেনের মেয়র আনিসুল হককে অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার রোগমুক্তি কামনা করে শনিবার (২ সেপ্টেম্বর) ঈদের জামাতের পর দোয়া করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সরকারের উপসচিব মাসুম পাটওয়ারী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক শাহীর হোসেন পাটওয়ারী।

ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রাক্তন রিপোর্টার, অনলাইন নিউজ পোর্টাল এসবিসি৭১ ডট কমের স্পেশাল করেসপন্ডেন্ট আহমেদ শাহেদের উদ্যোগে এ দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

উক্ত দোয়া ও মোনাজাত পরিচালনা করেন তালতলা পাটওয়ারী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম আব্দুস সালাম।

View Source PDF