৩ সিটিতে আনিসুল, সাঈদ খোকন ও নাছির জয়ী
Md Sheikh Sadi2023-01-25T07:50:45+00:00তিন সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। তারা হলেন-ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন ও চট্টগ্রামে আ জ ম নাছির।
তিন সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। তারা হলেন-ঢাকা উত্তরে আনিসুল হক, দক্ষিণে সাঈদ খোকন ও চট্টগ্রামে আ জ ম নাছির।
টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রের অভিনয় শিল্পীরা এবার তাদের অকুণ্ঠ সমর্থনের কথা জানালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনিসুল হকের প্রতি। শনিবার দুপুরে রাজধানীর নিকেতন সংলগ্ন গুলশান পার্কে শিল্পীদের উদ্যোগে আয়োজিত এক পরিচ্ছন্নতা অভিযানকালে তারা তাদের এ সমর্থনের কথা জানান। শিল্পীদের পক্ষে এটিএম শামসুজ্জামান সেখানে বলেন, 'আনিসুল হক একজন টেলিভিশন শিল্পী। তার জীবন শুরু হয়েছিল উপস্থাপনার মধ্য দিয়ে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বাকি মাত্র একদিন। আলোচনার কেন্দ্রে রয়েছে সিটি নির্বাচন। এর মধ্যে গতকাল ইডবি্লউএমজিএল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় 'কেমন মেয়র হবো' শীর্ষক গোলটেবিল বৈঠক।
নিজস্ব প্রতিবেদক : বিএনপি মনোনীত ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে খালেদা জিয়ার প্রচারণায় ভীত নন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনিসুল হক।
ক্রীড়া প্রতিবেদক : মিরপুরে রোববার গণসংযোগ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী আনিসুল হক। দুপুরে মিরপুর-২ নম্বরে রহমানিয়া হোটেলে মধ্যাহ্নভোজ শেষে সোজা চলে আসেন মিরপুর স্টেডিয়ামে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী আনিসুল হক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন । বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ১০৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে সবকয়টির ফলাফল পাওয়া যায়।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনের (ইসি)। তারা চাইলে সেনা মোতায়েন করতে পারে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক রাজধানী মিরপুরের মুসলিম বাজারে প্রচারণা চালাচ্ছেন। বুধবার সকালে মুসলিম বাজার থেকে ১৬তম দিনের এ প্রচারণা শুরু করেন তিনি।
সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অষ্টম দিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক।আজ মঙ্গলবার তার নববর্ষের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা রয়েছে। পাশাপাশি তিনি দিনব্যাপী বেশ কিছু জনসংযোগ কর্মসূচিতেও যোগ দিবেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হককে পূর্ণ সমর্থন দিয়েছে দেশের তিন শীর্ষ ব্যবসায়ী সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএ।
© Copyright 2022 - 2026 All Rights Reserved AnnisulHuq.com | Designed & Developed by Techno Teams
