আনিসুল হকের জন্য কাঁদলেন সাঈদ খোকন
Md Sheikh Sadi2023-01-25T11:49:56+00:00ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সদ্যপ্রয়াত মেয়র আনিসুল হককে স্মরণ করতে গিয়ে কেঁদে ফেললেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, আনিসুল হকের মৃত্যু অপ্রত্যাশিত। হঠাৎ তিনি অসুস্থ হয়ে যাবেন, এটা কল্পনাও করতে পারিনি।








