মেয়র আনিসুলের স্বপ্নের ফুড কোর্টে ভাসে ফেনসিডিলের বোতল
Md Sheikh Sadi2024-05-19T09:10:34+00:00ফুড কোর্টের উত্তর-পূর্ব কোণে পড়ে আছে ফেনসিডিলের বোতল। উত্তর পাশে বাঁশঝাড়ের নিচে বৃত্ত তৈরি করে নির্দ্বিধায় জুয়া খেলছে কজন। ছড়িয়ে-ছিটিয়ে বেশ কজন অনায়াসে সেবন করছে গাঁজা। সিমেন্টের তৈরি টেবিলগুলোতে ঘুমিয়ে আছে নেশাষক্তরা।










