30 01, 2023

সেনা মোতায়েনে ইসির হাতে পর্যাপ্ত ক্ষমতা: আনিসুল হক

2023-01-30T06:48:47+00:00

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক বলেছেন, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে ইসির হাতে পর্যাপ্ত ক্ষমতা রয়েছে। সেনাবাহিনীকে স্ট্রাইকিং ফোর্স অথবা রিজার্ভ ফোর্স যেভাবে ইচ্ছে তারা ব্যবহার করতে পারেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন সেনাবাহিনীকে যেভাবে মনে করবে সেভাবেই ব্যবহার করবে।

সেনা মোতায়েনে ইসির হাতে পর্যাপ্ত ক্ষমতা: আনিসুল হক2023-01-30T06:48:47+00:00
30 01, 2023

আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না: ওবায়দুল কাদের

2023-01-30T06:14:14+00:00

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঢাকা শহরকে আধুনিক নগরী এবং গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসাবে গড়ে তোলায় আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না।

আনিসুল হকের স্বপ্ন বৃথা যাবে না: ওবায়দুল কাদের2023-01-30T06:14:14+00:00
30 01, 2023

মোনায়েম খানের বাড়ির জায়গায় হাসপাতাল হবে: মেয়র আনিসুল হক

2023-01-30T06:11:10+00:00

স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের বাড়ির জায়গায় হাসপাতাল নির্মাণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। শনিবার রাজধানীর বনানীতে মোনায়েম খানের বাড়ির সামনে আয়োজিত এত মানববন্ধনে উপস্থিত হয়ে তিনি এই ঘোষণা দেন।

মোনায়েম খানের বাড়ির জায়গায় হাসপাতাল হবে: মেয়র আনিসুল হক2023-01-30T06:11:10+00:00
30 01, 2023

আনিসুল হক: ব্যবসায়ী থেকে নগরপিতা

2023-01-30T05:59:46+00:00

তৈরি পোশাক ব্যবসায় নিজের অবস্থার বদল ঘটিয়েছিলেন আনিসুল হক। ঢাকার অবস্থাও বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ২০১৫ সালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসির) মেয়রের চেয়ারে বসেন; কিন্তু তার সেই স্বপ্ন অপূর্ণই থেকে গেল। লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময়) মারা যান ৬৫ বছর বয়সী আনিসুল হক।

আনিসুল হক: ব্যবসায়ী থেকে নগরপিতা2023-01-30T05:59:46+00:00
30 01, 2023

টিভির প্রধান নির্বাহীদের পরামর্শ নিলেন আনিসুল হক

2023-01-30T05:41:34+00:00

সুন্দর নগরী গড়তে টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও দায়িত্বশীলদের কাছ থেকে পরামর্শ নিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। গতকাল সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ লক্ষ্যে ডিএনসিসির পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় মেয়র তার দায়িত্বকালে নেওয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরেন।

টিভির প্রধান নির্বাহীদের পরামর্শ নিলেন আনিসুল হক2023-01-30T05:41:34+00:00
26 01, 2023

বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ মেয়র আনিসুলের

2023-01-26T08:10:44+00:00

'সিটি করপোরেশনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে মশা মারা সম্ভব নয়'— শুক্রবার দেওয়া এমন বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ মেয়র আনিসুলের2023-01-26T08:10:44+00:00
26 01, 2023

সুন্দর নগরী গড়তে টেলিভিশন কর্তাদের পরামর্শ নিলেন মেয়র

2023-01-26T07:57:58+00:00

সুন্দর নগরী গড়তে টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী ও দায়িত্বশীলদের পরামর্শ নিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক। সোমবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ডিএনসিসি আয়োজিত এক মতবিনিময় সভায় মেয়র বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহীদের পরামর্শ শোনেন।

সুন্দর নগরী গড়তে টেলিভিশন কর্তাদের পরামর্শ নিলেন মেয়র2023-01-26T07:57:58+00:00
26 01, 2023

জলাতঙ্ক রোধে ব্যাপক উদ্যোগ নেবে ডিএনসিসি আনিসুল হক

2023-01-26T07:01:53+00:00

জলাতঙ্ক রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ব্যাপক উদ্যোগ গ্রহণ করবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র আনিসুল হক। গতকাল রোববার দুপুরে মহাখালী ডিএনসিসি মার্কেটে পথের কুকুরদের টিকাদান ও বন্ধ্যাকরণ কর্মসূচি 'সেতু'র উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আশ্বাস দেন। ডিএনসিসির সহযোগিতায় বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনাল এবং বেসরকারি সংস্থা অভয়ারণ্যের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়।

জলাতঙ্ক রোধে ব্যাপক উদ্যোগ নেবে ডিএনসিসি আনিসুল হক2023-01-26T07:01:53+00:00
26 01, 2023

‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে’

2023-01-26T06:56:14+00:00

প্রায় সকল ধর্মমতে, আমানত খেয়ানতকারীর ভয়ংকর পরিণতির কথা থাকলেও হাজার কোটি টাকার ঋণখেলাপি তৈরির কারিগররা তা মনে রাখে না। সেই প্রেক্ষাপটে 'অর্পিত দায়িত্ব'কে 'আমানত' জ্ঞান করে কর্তব্যনিষ্ঠায় আর সংবেদনশীলতায় প্রতিপালনেও যে ব্যক্তিকে চির মহিমান্বিত করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত আমরা নিকট অতীতে পেয়েছি। আত্মবিশ্বাসী আগামী প্রজন্মের উন্মেষে দৃষ্টান্ত সৃষ্টিকারী মানুষটিই আমাদের প্রয়াত আনিসুল হক, আমার 'আনিস ভাই'।

‘নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে’2023-01-26T06:56:14+00:00
26 01, 2023

আনিসুল হকের অভাব টের পাচ্ছেন উত্তরের বাসিন্দারা

2023-01-26T06:49:55+00:00

গুলশান-বারিধারায় বিভিন্ন বিদেশি দূতাবাস ফুটপাতের জায়গা দখল করে নিরাপত্তা চৌকি গড়ে তুলেছিল। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে প্রভাবশালী দেশগুলোর দূতাবাসের তথাকথিত এই নিরাপত্তা স্থাপনা অপসারণ করা সম্ভব- তা কল্পনাও করতে পারেননি কেউ। তবে এখন এসব এলাকার ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছেন নগরবাসী। এই কাজটি করেছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক।

আনিসুল হকের অভাব টের পাচ্ছেন উত্তরের বাসিন্দারা2023-01-26T06:49:55+00:00
Go to Top