বনানীতে আনিসুল হকের বাসায় প্রধানমন্ত্রী
Md Sheikh Sadi2023-01-30T10:37:20+00:00ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের বনানীর বাসায় গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার দুপুর ১টা ৫২ মিনিটে তিনি মেয়রের বাসায় যান। সেখানে প্রধানমন্ত্রী শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। এ সময় আনিসুল হকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাতও করেন শেখ হাসিনা।









