দখলমুক্ত ও নতুন মাঠ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি
Md Sheikh Sadi2024-05-19T06:53:38+00:00রাজধানীতে বেদখল হয়ে যাওয়া বিভিন্ন মাঠ দখলমুক্ত ও নতুন নতুন খেলার মাঠ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত দুই মেয়র পদপ্রার্থী। সম্মিলিত ক্রীড়া পরিবারের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার আয়োজিত মতবিনিময় সভায় দুই প্রার্থী আনিসুল হক ও সাঈদ খোকন হাজির হয়ে এই প্রতিশ্রুতি দিয়েছেন।










