নগরীর বেশকিছু সমস্যা চিহ্নিত এবং সেসব সমাধানে ৬টি প্রতিশ্রুতিকে ভিত্তি করে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন ঢাকা উত্তরের মেয়র পদপ্রার্থী আনিসুল হক। ‘পরিচ্ছন্ন-সবুজ-আলোকিত-মানবিক ঢাকা’ শিরোনামে মোট ১১ পৃষ্ঠার এই ইশতেহারের প্রতিশ্রুতিগুলো হলো :
১. পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব ঢাকা
২.নিরপাদ, স্বাস্থ্যকর ঢাকা
৩. সচল ঢাকা
৪. মানবিক উন্নয়নের ঢাকা
৫. স্মার্ট ও ডিজিটাল ঢাকা এবং
৬. অংশগ্রহণমূলক ও সুশাসিত ঢাকা

ইশতেহারের মূল প্রতিপাদ্য- এবার সমাধান যাত্রা। রাজধানীর নিকুঞ্জের লোটাস কামাল টাওয়ারে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনিসুল হক তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করছেন। শনিবার সোয়া ১১টার দিকে এ সংবাদ সম্মেলন শুরু হয়।