সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের স্মরণে চলমান ডিজিটাল ওয়ার্ল্ড -২০১৭ মেলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্টলে শোক বই খোলা হয়েছে। তথ্য প্রযুক্তির বৃহৎ এই আসরে জননন্দিত মেয়রকে নিয়ে সর্বসাধারণের অনুভূতি প্রকাশের জন্যই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানায় ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ।
তথ্য প্রযুক্তির এই প্রদর্শনীতে আগত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, প্রযুক্তিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মেয়রের প্রতি তাদের শ্রদ্ধা ও ভালোবাসা তুলে ধরেন এ শোক বইতে।
উল্লেখ্য, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রদর্শনী শেষ হবে আজ ৯ ডিসেম্বর।