বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রাতে দেওয়া শোকবার্তায় খালেদা জিয়া বলেন, ‘মেয়র আনিসুল হকের অকাল মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। সফল উদ্যোক্তা আনিসুল হকের সুনাম ছিলো সর্বজনবিদিত। আনিসুল হক তার জীবোদ্দশায় নানামুখী কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখে সংশ্লিষ্ট সকলের কাছে নিজেকে ঘনিষ্ট করে তুলেছিলেন।’

বিএনপি চেয়ারপার্সন আরও বলেন, ‘তিনি তার অর্পিত দায়িত্ব পালনে দক্ষতার পরিচয় দিয়েছেন। একজন কর্মনিষ্ঠ এবং বিনয়ী মানুষ হিসাবে তিনি ছিলেন সর্বমহলে সমাদৃত।আনিসুল হকের পৃথিবী থেকে চলে যাওয়া দেশবাসীর মাঝে শূন্যতার সৃষ্টি হয়েছে’।

এছাড়াও পৃথক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান এ তথ্য জানিয়েছেন।

View Source PDF