ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মৃত্যুতে শোক জানিয়েছেন নোয়াখালীর বিশিষ্ট ব্যক্তিরা। শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সভায় তারা শোক জানান। সভায় নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক মো. মাহবুব আলম তালুকদার, পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শিহাব উদ্দিন শাহীন, নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলন শোক জানান।
এছাড়া কবিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান শিউলি একরাম, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, বসুরহাট পৌরসভার মেয়র কাদের মির্জা, কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হানসহ বিশিষ্ট ব্যক্তিরাও শোক জানিয়েছেন।
এমপি একরামুল করিম চৌধুরী, জেলা প্রশাসক ও পুলিশ সুপার তাদের বক্তব্যে বলেন, আনিসুল হকের মৃতুতে জাতির অপূরণীয় ক্ষতি হয়েছে, নোয়াখালী হারিয়েছে একজন অভিভাবক।
মেয়র আনিসুল হকের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের ঘোষবাগ গ্রামে।

