ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। আজ শুক্রবার এক শোক বার্তায় তিনি বলেন, আনিসুল হক দেশের একজন প্রসিদ্ধ শিল্পপতি। পোশাক শ্রমিক ও ব্যবসায়ীদের শীর্ষ দুই সংগঠন বিজিএমইএ ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি ছিলেন তিনি। টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবেও তার জনপ্রিয়তা ছিল শীর্ষে।

আহমেদ আকবর সোবহান আরো বলেন, শুধু তাই নয়, আনিসুল হক একজন যোগ্য নেতা, মহান ব্যক্তিত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একজন আইডল।

তিনি বলেন, আনিসুল হকের মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

শোক বার্তায় মরহুমের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার শান্তি কামনা করেন বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যান।

গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে চিকিৎসকরা আনিসুল হকের কৃত্রিম শ্বাস-প্রশ্বাসযন্ত্র খুলে নেন। এরপর তাকে মৃত ঘোষণা করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

View Source PDF