রয়াত মেয়র আনিসুল হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে, বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে আনিসুল হক ফাউন্ডেশন। ১৯ থেকে ২৬ নভেম্বরকে ‘আনিস সবুজ সপ্তাহ’ ঘোষণা করে, সপ্তাহব্যাপী বিভিন্ন এলাকায় তিনশ গাছ লাগানো হয়।

আনিসুল হকের পরিচয় একজন স্বপ্নদ্রষ্টা হিসেবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মাত্র দুই বছর দায়িত্ব পালন করে যিনি গুছিয়ে তুলছিলেন সবুজ আর পরিচ্ছন্ন মহানগরী। সবুজ ঢাকা গড়ার প্রত্যয়ে ঢাকা উত্তরের মেয়রের দায়িত্বে এসেছিলেন প্রয়াত আনিসুল হক। মেয়র হওয়া পর কথার সাথে কাজেরও মিল রেখেছিলেন তিনি। সকল সীমাবদ্ধতার মাঝেও পুরো উদ্দোমে শুরু হয়েছিল সবুজ ঢাকা গড়ার কার্যক্রম।

সবুজ ঢাকার পরিকল্পনা অনুযায়ী ঢাকা উত্তরের সড়কগুলোর দুই পাশে ও মাঝের লেনে লাগানো হয়েছিল নতুন বিভিন্ন প্রজাতির গাছ, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তার সাথে ইট-পাথরের শহরে নগরবাসীকে দিবে সবুজের হাতছানি। নগরের পরিছন্নতা বৃদ্ধি ও গাছ লাগিয়ে এমন সৌন্দর্য্য সৃষ্টির মাধ্যমে নগরবাসীর মনে একটি জায়গা করে নিতে সক্ষম হয়েছিলেন প্রয়াত মেয়র আনিসুল হক।

জনতার মেয়র আনিসুল হকের অকাল প্রয়াণে থমকে যায় সবুজ নগরী। কিন্তু থেমে থাকে না তার স্বপ্ন। তার স্বপ্নকে এগিয়ে নিয়ে যেতে থাকে তার স্বপ্ন সারথীরা। তার স্বপ্ন বাস্তবায়ন শুরু করে আনিসুল হক ফাউন্ডেশন। আনিস সবুজ সপ্তাহ পালনের মাধ্যমে শুরু হয় বৃক্ষ রোপন।

আনিসুল হক কেবল নগরীকেই সবুজ করতে চাননি। সবুজে সাজাতে চেয়েছেন নগরের প্রতিটি বাড়ি, প্রতিটি প্রতিষ্ঠান। তার এই স্বপ্ন বাস্তবায়নে, দেশের বিভিন্ন স্থানে অবস্থিত তার প্রতিষ্ঠানগুলোতে রোপন করা হয়েছে গাছের চারা।

আনিসুল হক ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার সবকিছুতেই ছিলো ভিন্নতার ছোয়া। আনিসুল হকের স্বপ্ন ছিল গ্রিণ ফ্যাক্টরি। তাই তার প্রত্যেকটা প্রতিষ্ঠানেই রয়েছে সবুজের সমারোহ। এসব প্রতিষ্ঠানের কর্মীরা আজও সবুজে স্মরণ করছে তাকে।