নির্বাচন কমিশন (ইসি) চাইলে একটি অর্থবহ নির্বাচন সম্ভব এবং ইসি সেটি চায় বলে মনে করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
এই কমিশন নিয়ে খুব বেশি তর্ক বিতর্ক হচ্ছে না। সব রাজনৈতিক দল ইসির সাথে আলোচনা করছে। গণতান্ত্রিক পরিবেশে ভালো নির্বাচন হোক, এটি সবার কামনা।
আনিসুল হক ছাড়াও আলোচনায় অংশ নিচ্ছেন- একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, আই ক্ল্যাডস চেয়রম্যান মোহাম্মদ জমির, একাত্তর টেলিভিশনের মোজাম্মেল হক বাবু, বিজিএমইএ পরিচালক শমী কায়সার প্রমুখ। ।
শিক্ষাবিদদের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন চেয়ারম্যান আব্দুল মান্নান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত আছেন।
আই ক্ল্যাডস’র নির্বাহী পরিচালক মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ অনুষ্ঠানে মূল ধারণাপত্র উপস্থাপন করেন।

