লন্ডনে চিকিৎসাধীন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মস্তিষ্কে প্রদাহের কারণ এখনও নির্ণয় করতে পারেননি চিকিৎসকরা। তাই আনিসুল হকের মস্তিষ্কের বিভিন্ন অংশ পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

আনিসুল হকচিকিৎসকরা জানিয়েছেন, তার (আনিসুল হক) অবস্থা আগের মতোই রয়েছে। মস্তিষ্কে রক্তনালীর প্রদাহের উপসর্গ নির্ণয় করার চেষ্টা চালানো হচ্ছে।
সর্বশেষ অবস্থা জানাতে, আনিসুল হকের স্ত্রী রুবানা হকের বক্তব্যের ভিত্তিতে শুক্রবার লন্ডন সময় বিকালে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন একটি প্রেস রিলিজ পাঠায়। সেখানেই এসব বিষয় জানানো হয়।

লন্ডন দূতাবাসের পাঠানো প্রেস রিলিজপ্রেস মিনিস্টার নাদিম কাদির স্বাক্ষরিত ঐ প্রেস রিলিজে বলা হয়, আজ শুক্রবার হাসপাতালের ডাক্তাররা অধিকতর পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে আনিসুল হককে পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। তার মস্তিষ্ক এ বিশ্রামের ফলে ধীরে ধীরে উন্নতি করতে পারে।
তিনি আরও জানান, প্রথম দফায় দেওয়া ওষুধ তার শরীরে সেভাবে এখনও কাজ করেনি। আগামী সপ্তাহে মেয়রের শারীরিক অবস্থার অগ্রগতির খবর জানানো যাবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

