ঢাকার কূটনৈতিক এলাকাকে আরো বেশি নিরাপত্তার চাদরে ঢেকে দিতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তাই সেই এলাকায় চলাচলের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চালু করা হয়েছে বিশেষ বাস ও রিকশা সার্ভিস। এবার সেই বাস ও রিকশা সার্ভিস নিয়ে ফেসবুকে লিখেছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক।
নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ঢাকার কূটনৈতিক এলাকার নিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে, তেমনি চাই নগরবাসীদের জন্য উন্নত ও আধুনিক সেবা।
তাই এসব এলাকায় চালু করছি বিশেষ বাস ও রিকশা সার্ভিস। বিশেষ রঙের এসব রিকশা সাজানো হচ্ছে ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংয়ে, থাকছে ভাড়ার চার্ট।
সবশেষে তিনি লিখেছেন, ত্রিশ সিটের এসি বাসগুলোয় যেকোনো গন্তব্যে যেতে ভাড়া পড়বে ১৫ টাকা। ঢাকাকে আরও নিরাপদ, আরও আধুনিক করে তোলাই আমাদের উদ্দেশ্য।

