Published in: বাংলাদেশ প্রতিদিন ৪ ডিসেম্বর, ২০১৭
সদ্য প্রয়াত মেয়র আনিসুল হকের কর্মজীবনের স্মৃতি বিজরিত অফিস কক্ষ রেকর্ড করতে গণমাধ্যমের জন্য খুলে দিচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন(ডিএনসিসি)। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এই কক্ষ পরিদর্শন ও রেকর্ড করতে পারবেন গণমাধ্যম কর্মীরা।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, মেয়র আনিসুল হকের কর্মজীবনের অনেক স্মৃতি রয়েছে এ রুমে। ছুটিতে বিদেশ যাবার আগেও এ রুমে নগর উন্নয়নের নির্দেশনা দিয়েছিলেন তিনি। তাই তাঁর রাখা স্মৃতিগুলো রেকর্ড করে রাখতে কক্ষটি ঘণ্টাব্যাপী গণমাধ্যমের জন্য খোলা রাখা হবে।

