ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে নির্বাচন আগামী ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন অঞ্চলে যুক্ত হওয়া ৩৬টি নতুন ওয়ার্ডে একই দিনে নির্বাচন হবে কাউন্সিলর পদেও।নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করা হবে আগামী ৯ জানুয়ারি। বৃহস্পতিবার ঢাকায় এক বৈঠকের পর নির্বাচন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দিন আহমদ সাংবাদিকদের এসব কথা বলেন।
লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ৩০ নভেম্বর না ফেরার দেশে চলে যান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।
এদিকে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।