দখলদারেরা কখনো কখনো রাষ্ট্রের চেয়েও শক্তিশালী হয়ে যান। রাষ্ট্রীয় সম্পদ উদ্ধার করতে গিয়ে দেখা যায়, অনেক ক্ষমতাশালী ব্যক্তি এর সঙ্গে জড়িত।
গতকাল গুলশান ইয়ুথ ক্লাবের নবম ক্রীড়া উৎসবের উদ্বোধন করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক এসব কথা বলেন।
আনিসুল হক বলেন, নগরে ছয় হাজার মানুষের জন্য একটি করে উন্মুক্ত স্থান থাকা দরকার বলে বিশেষজ্ঞরা মনে করেন। উত্তর সিটি করপোরেশন এলাকার আয়তন ৮৩ বর্গকিলোমিটার। এর জনসংখ্যা ১ কোটি ১০ লাখ। উত্তরের জনসংখ্যা অনুযায়ী উন্মুক্ত স্থান দরকার ১ হাজার ৪৭টি। আছে মাত্র ৪৭টি। তিনি আরও বলেন, সরকারি মাঠ ও পার্ক দখলমুক্ত করার অভিযান চলছে। গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন মেয়র আনিসুল হকের পত্নী রুবানা হক, ক্লাবের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন প্রমুখ।

