ফুলের টব ও পুলিশ বক্স বানিয়ে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করেছিল পাকিস্তান হাইকমিশন। একইভাবে দখল করেছিল ইটালিয়ান দূতাবাস।

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক এসব কূটনৈতিক অফিসে বার্তা পাঠিয়েছিলেন। নিজ উদ্যোগে স‌রিয়ে না নেওয়া এসব অবৈধ ব্লক ও পু‌লিশ বক্স উচ্ছেদ করবে ডিএন‌সি‌সিমঙ্গলবার  (১১ এ‌প্রিল) বেলা ১১টায় এসব টব ও পুলিশ বক্স গুড়িয়ে দিতে উচ্ছেদ অভিযান শুরু হবে। মেয়র আনিসুল হক উচ্ছেদ অভিযানে থাকবেন বলে জানা গেছে।

গুলশান-২ সার্কেলের ৭৪ নম্বর রোডের ইটালিয়ান দূতাবাসের সামনের রাস্তার উপর বসানো আছে ৪ ফুট করে দীর্ঘ ২০টি ফুলের টব। এছাড়া রয়েছে পুলিশ বক্স।

একইভাবে পাকিস্তান হাইকমিশন অফিসের সামনের সড়ক দখল করে নির্মাণ করা আছে টব। এসব ভেঙে রাস্তা প্রশস্থ করাসহ পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।