আগামী মার্চ মাসের মধ্যে রাজধানীর গুলশান-বনানী ও মোহাম্মদপুর-মিরপুর এলাকার যেকোনো একটি সড়ক গাড়িমুক্ত করা হবে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় মানিক মিয়া এভিনিউ এলাকায় ‘বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস’র ৠালির আগে আলোচনা সভায় মেয়র এ ঘোষণা দেন।
ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), সড়ক ও জনপদ বিভাগসহ সরকারি আটটি সংস্থাসহ মোট ৪৪টি সংস্থা এই ৠালি ও আলোচনা সভার আয়োজন করে।
মেয়র বলেন, গুলশান-বনানী ও মোহাম্মদপুর-মিরপুর এলাকায় রাস্তা খোঁজা হচ্ছে। এসব রাস্তার যেকোনো একটি ছোট রাস্তা হলেও কারমুক্ত করা হবে।
সেখানে শুধু হাঁটার জন্য খুলে দেওয়া হবে। সেটি বনানী কাঁচা বাজারের সামনেরও রাস্তাও হতে পারে, বলেন মেয়রও।

