ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের পরিচ্ছন্ন ঢাকা গড়ার সমাধান যাত্রায় দেয়াল লিখন, পোস্টার অপসারণ, অবৈধ ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড অপসারণ ছিল গুরুত্বপূর্ণ কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম। তার এই অসমাপ্ত কাজ বাস্তবায়নে অবৈধ পোস্টারিংয়ের বিরুদ্ধে নেমেছে ভ্রাম্যমাণ আদালত।

শহরকে নোংরা করার অপরাধে দেয়াল লিখন ও পোস্টার নিয়ন্ত্রণ আইন-২০১২ অনুযায়ী মঙ্গলবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

anisul

ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, মেয়র আনিসুল হকের শেষ যাত্রার কাজ বাস্তবায়নে ডিএনসিসির অবৈধ স্থাপনা, পোস্টারিং উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

মঙ্গলবার ডিএনসিসি এলাকায় এ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিট্রেট সাজিদ আনোয়ার। তিনি জানান, এ অভিযান চলাকালে ‘হক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’, তেজগাঁও এবং ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ‘যান্ত্রিক ফাউন্ডেশন’, নিকেতনকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

anisul

অভিযানে ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর আবদুর রাজ্জাক, অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে.কর্নেল সেলিম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

View Source PDF