ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মরহুম আনিসুল হকের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে রাজধানীর সাতরাস্তা থেকে তেজগাঁও রেললাইন পর্যন্ত সড়টির নামকরণ করা হয়েছে ‘মেয়র আনিসুল হক সড়ক’ নামে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মরহুম মেয়র আনিসুল হকের সহধর্মিনী রুবানা হক, ছেলে নাভিদুল হক, ডিএনসিসি’র ভারপ্রাপ্ত মেয়র জামান মোস্তাফা, সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ডিএনসিসি’র প্রধান নির্বাহী মেজবাহুল হক, বিভিন্ন কাউন্সিলর, ট্রাক-কাভার্ড মালিক শ্রমিক নেতা প্রমুখ।
সড়ক উদ্বোধন শেষে আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
Published in: ইনকিলাব, ২ ডিসেম্বর, ২০১৮

