Published in: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, ডিসেম্বর ১, ২০১৮
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত সাবেক মেয়র আনিসুল হকের নামে সড়ক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত মেয়র আনিসুল হকের সহধর্মিনী রুবানা হক, ছেলে নাভিদুল হক, ডিএনসিসি’র ভারপ্রাপ্ত মেয়র জামান মোস্তাফা, সাবেক সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, ডিএনসিসি’র প্রধান নির্বাহী মেজবাহুল হক, বিভিন্ন কাউন্সিলর, ট্রাক-কাভার্ড মালিক শ্রমিক নেতা প্রমুখ।
সড়ক উদ্বোধন শেষে আনিসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

